২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পানিতে ডুবে নিহত ৪, নিখোঁজ ২

জেলার তেঁতুলিয়া নদীতে যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে শুক্রবার চার জন মারা গেছেন। অন্য দুই জন এখনও নিখোঁজ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2007, 10:53 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

নিহতরা হলেন সালেহা বেগম (৩০), সাইফুল (৩), কাজীরচর গ্রামের জাহাঙ্গীর রাঢ়ীর মেয়ে আরিফা (২), একই গ্রামের বাবুল হাওয়াদারের মেয়ে ঝুমুর (৫)। এ দুর্ঘটনায় রাশেদা বেগম (৩৫), নাজমা বেগম (২৫) নিখেঁঅজ রয়েছেন।

মেহেন্দীগঞ্জের চরগোপাল ইউনিয়নের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন ১৬ জন যাত্রী নিয়ে একটি নৌকা মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়ন থেকে আলিমাবাদ যাওয়ার সময় রাত আটটার দিকে ঢেউয়ের তোড়ে ডুবে যায়।

পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে সালেহা ও সাইফুলের লাশ উদ্ধার করে। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন শনিবার সকাল সোয়া নয়টার দিকে আরিফা ও ঝুমুরের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধার করতে উদ্ধারকার্য অব্যাহত রয়েছে।