২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মিনুর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

চাঁদা দাবি করার অভিযোগে রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2007, 01:23 AM

Updated : 26 Apr 2022, 02:15 PM

শুক্রবার রাত সাড়ে ১২টায় নগরীর রাজপাড়া থানায় এভারগ্রীন স্কুল অ্যান্ড কলেজের গর্ভনিং কমিটির সদস্য এবং কলেজ ভবন নির্মাণ কমিটির আহ্বায়ক শামসুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় মেয়র মিনুসহ রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর হক মিলন, বর্তমান সহসভাপতি নজরুল হুদাসহ ১১ জন বিএনপির নেতাকর্মীকে আসামী করা হয়েছে।

মামলার বাদী শামসুল ইসলাম অভিযোগে বলেছেন, গত ২৯ মার্চ নগরীর বাইপাস মোড়ে কলেজ ভবন নির্মানের অর্থ থেকে মেয়রের নির্দেশে অন্যান্য আসামীরা ৪ লাখ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা না দেওয়ায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

তিনি জানান, এর আগেও তিনি মামলা করতে চেয়েছিলেন। কিন্তু চাঁদা দাবি করতে থাকায় তিনি মামলা করতে বাধ্য হয়েছেন।

রাজপাড়া থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন মেয়র মিনুর বিরুদ্ধে মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন।