২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সন্দেহে বগুড়ায় একজন আটক

বগুড়ার ডিবি পুলিশ বৃহস্পতিবার রাতে গাবতলী উপজেলার তরফসরতাজ গ্রাম থেকে জঙ্গি সন্দেহে রায়হানুল হক রায়হান (২০) নামে একজনকে গ্রেফতার করেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2007, 09:09 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তরফসরতাজ গ্রামের আনিসুর রহমানের ছেলে রায়হানকে গ্রেফতার করা হয়।

রায়হান বগুড়ার শেরপুরের মহিপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ডিপ্লোমা পরীক্ষা দেওয়ার পর গত জানুয়ারিতে গাজীপুরের ডিবিএল টেক্সটাইলে হেলপারের চাকরি শুরু করেন। গত ৭ এপ্রিল পরীক্ষার ফল জানতে তিনি বাড়ি আসেন।