দুর্নীতি দমন কমিশনকে সহায়তার আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
দুর্নীতি দমন কমিশনের প্রয়োজনে যেকোনো ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বৃহস্পতিবার তার কার্যালয়ে কমিশন চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়। এ সময় প্রায় ৪৫ মিনিট ধরে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে হাসান মশহুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, এটি ছিল সৌজন্য সাক্ষাত। তবে অর্থ উপদেষ্টার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। উপদেষ্টা কমিশনের প্রয়োজনে যে কোনো ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।
তিনি আরো বলেন, কমিশনের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের কাছে কোনো টাকা চাওয়া হয়নি। কারণ সংস্থার নিজের প্রচুর অর্থ আছে। তবে গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি ও টাস্কফোর্স অর্থ মন্ত্রণালয়ের কাছে টাকা চাইতে পারে।
