মংলা বন্দর পৌরসভার চেয়ারম্যান ও কমিশনার গ্রেপ্তার
মংলা পৌরসভার চেয়ারম্যান ও মংলা থানা বিএনপির সহ-সভাপতি মোল্লা আবদুল জলিল এবং ২ নং ওয়ার্ড কমিশনার ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খান আয়ুব আলীকে মংলার নৌ বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছে।
বুধবার সকালে মংলা বন্দর পৌরসভা কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেছার উদ্দিন জানান, নৌ-বাহিনীর সদস্যরা বুধবার রাতেই গ্রেপ্তারকৃত দুজনকে মংলা থানায় সোপর্দ করে।
বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার ডিটেনশনের আবেদনসহ মংলা থানা পুলিশ তাদের বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
তাদের বিরুদ্ধে হত্যা, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, চিংড়ি ঘের দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
