২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় চার নাগরিকের ২০ বছর করে কারাদণ্ড

অবৈধ অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য রাখার অপরাধে ভারতীয় চার নাগরিককে ২০ বছর করে সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার সিলেটের বিশেষ ট্রাইবুন্যাল আদালতের বিচারক মো. শাহেনূর এ দণ্ড দেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 12:50 AM

Updated : 26 Apr 2022, 02:15 PM

মামলার বিবরণে বলা হয়, ২০০৫ সালের ১৫ জুলাই কানাইঘাট উপজেলার পশ্চিমপাড়া বাল্লা এলাকা থেকে ভারতের শিলংয়ের রবিন, মিল, অভার ও স্টারকে বিস্ফোরক ভর্তি ব্যাগসহ আটক করে বিডিআর। তাদের ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় একটি একে-৫৬ রাইফেল, দুইটি নাইন মিলিমিটার বোরের পিস্তল, ২০২ মডেলের ৩টি গ্রেনেডসহ বিপুল পরিমাণ গুলি ও বিস্ফোরক।

রাষ্টপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি কামাল হোসেইন এবং আসামি পক্ষে ছিলেন ব্লাষ্ট এর নিযুক্ত আইনজীবী আবদুল খালিক।