নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের সুহাতা এলাকায় বুধবার সকালে একটি যাত্রীবাহী টেম্পো উল্টে একজন নিহত এবং অপর পাঁচজন আহত হয়েছে।
আহতদের কুমিল্লা ও নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে ভাংগুরা থেকে নবীনগর আসার পথে সুহাতা এলাকায় একটি যাত্রীবাহী টেম্পো (নং হবিগঞ্জ ১১-০০৬২) উল্টে যায়। এতে নবীনগর উত্তর পাড়ার ঠিকাদার মো. হানিফ ঘটনাস্থলেই মারা যায়।
গুরুতর আহত আলামীন (২৪), আলেয়া (৫২), সাগর (১৮), মাহেন (১৬), স্বাধীনকে (৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহাবুবুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
