ঘুষসহ ডেসা প্রকৌশলী আটক
ঘুষ নেওয়ার সময় ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডেসা) এক প্রকৌশলীকে মঙ্গলবার হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার হওয়া প্রকৌশলীর নাম শেখ কামরুজ্জামান (৪২)।
র্যাব-৩ এর সিরাজ আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজারবাগ ডেসা কার্যালয়ে শেখ কামরুজ্জামান জনৈক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩ কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে তার বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া নেওয়া হবে বলে জানিয়েছেন সিরাজ আমিন।
