২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার রাজউক প্রকৌশলী কারাগারে

ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার হওয়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রকৌশলী এম মোজাফফর উদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 08:17 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

সোমবার বিকালে মোজাফফরের জামিন আবেদন নাকচ করে দিয়ে এই আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের হাকিম মো. রফিকুল ইসলাম।

পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় রোববার রাজউক অফিস থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন মোজাফফর উদ্দিন। ওইদিনই তার বিরুদ্ধে মতিঝিল থানায় দণ্ডবিধির ১৬১/১৬৫(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

রোববার মোজাফফরকে গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-২ এর সহকারী উপ-পরিদর্শক বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, রোববার বেলা সাড়ে ৩টার দিকে ‘টেকনো ভ্যাকেন্ট’ নামে একটি কোম্পানির কর্মকর্তা মাহফুজুর রহমান পাঁচ লাখ টাকা নিয়ে যান মোজাফফরকে দেওয়ার জন্য। টাকা হস্তান্তরের সঙ্গে সঙ্গে সাদা পোশামে থাকা র‌্যাব সদস্যরা দুজনকেই গ্রেপ্তার করে।