চাঁপাইনবাবগঞ্জে শক্তিশালী বোমা বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউপির চকগোড়া পাখিয়া গ্রামে ইসলাম উদ্দিনের মালিকানাধীন একটি অব্যবহৃত মুরগির খামারে রোববার বিকেলে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে।
এতে খামারের ইটের দেয়াল ও টিনের চালা উড়ে গেছে। ঘটনাস্থল থেকে বোমা তৈরিতে ব্যবহারের জন্য দুই বস্তা খালি কৌটা উদ্ধার করেছে পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, কয়টি বোমা বিস্ফোরণ হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে একাধিক বোমা বিস্ফোরিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
র্যাব-৫ ঘটনার তদন্ত করছে। এছাড়া ইসলাম উদ্দিনের বাড়ি ও আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
