২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে দুই হেরোইন ব্যবসায়ী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকা থেকে ৯০ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রির ২ লাখ ১৬ হাজার টাকা সহ দুই মাদক ব্যবসায়ী ফারুক হোসেন বাক্কু (২৯) ও মমতাজ বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 06:10 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জের র‌্যাব-১১ এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, “বাক্কু ও মমতাজ মাদানীনগরের স্বজন কুটিরে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছিল। তারা হেরোইনের পাইকারি বিক্রেতা।’

ফারুক হোসেন বাক্কু সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়ার সালাউদ্দিনের ছেলে এবং মমতাজ বেগম ঝালকাঠি জেলার নলছিটি থানার সূর্য্যপাশা গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী।

র‌্যাব বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।