২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্ধেকেরও বেশি পাঠকের সমর্থন পাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার : জরিপ

অর্ধেকেরও বেশি পাঠক মনে করেন, জরুরি অবস্থার কারণে দেশবাসীর অধিকার লঙ্ঘিত হচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিচালিত এক জরিপে এ তথ্য পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 05:14 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

“দেড় বছরের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্ভবনা নেই” প্রধান নির্বাচন কমিশনারের এ বক্তব্যের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে বলেন জরুরি অবস্থাকালীন একটি সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকা উচিত নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জরিপে অংশ নেওয়া ১৩ হাজার ৩৮৩ জন উত্তরদাতার ৫৩ শতাংশই শেখ হাসিনার এ বক্তব্যের বিরোধিতা করেছেন।

অন্যদিকে শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন ৪৭ শতাংশ পাঠক।

গত ৭ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এ জরিপ পরিচালিত হয়।