২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৯ লাখ টাকার কারেন্ট জাল আটক

চাঁদপুর শহরের পুরানবাজার এলাকা থেকে শুক্রবার আইন-শৃঙ্খলা বাহিনী নয় লাখ টাকার কারেন্ট জাল উদ্ধার করেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 08:45 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১টায় পুরানবাজারে মিলান কান্তি ঘোষের একটি গুদামে অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার পাউন্ড কারেন্ট জাল উদ্ধার করা হয়। এর দাম দাম প্রায় ৯ লাখ টাকা। জালগুলো পরে পুড়িয়ে ফেলা হয়েছে।

চাঁদপুর সদর থানার এএসআই অধীর চৌধুরী জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হবে।