২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সন্ত্রাসী তপন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া মোড় থেকে শুক্রবার তালিকাভুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ মাহবুবউল্লাহ তপন (৩৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 12:24 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

র‌্যাব-১১ র একজন কর্মকর্তা জানান, তপনকে শহরের পুরাতন জেলখানায় র‌্যাবের ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ থানায় চারটি মামলা রয়েছে।

গোয়েন্দাসূত্র জানিয়েছে, তপন গত জোট সরকারের আমলে নিজস্ব বাহিনী গঠন করে ব্যাপক সন্ত্রাস, চাঁদাবাজি করেছে। জেলার পরিবহন বিভাগ ছিল তার হাতে জিম্মি। তার বিরুদ্ধে জমি দখলেরও অভিযোগ রয়েছে।

তপনের বড়ভাই, শীর্ষ সন্ত্রাসী ও নগর যুবদলের যুগ্ম আহবায়ক মমিনউল্লাহ ডেভিড ২০০৪ সালের অক্টোবরে র‌্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত হয়।