২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি আর্থিক প্রতিষ্ঠানের সাত কর্মকর্তাকে পদোন্নতি

সরকার পরিচালিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর দুই উপ ব্যবস্থাপনা পরিচালককে ব্যবস্থাপনা পরিচালক পদে এবং পাঁচ জেনারেল ম্যানেজারকে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 08:16 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির কথা জানানো হয়।

সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আমানুল্লাহকে বাংলাদেশ শিল্প ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এফআরএম হাফিজ উল ইসলামকে বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মো. আমানুল্লাহ বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মোখতার হোসেনের স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে মো. মোখতার হোসেন জনতা ব্যাংকের দায়িত্ব পালন করবেন।

উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতিপ্রাপ্ত পাঁচ জেনারেল ম্যানেজার হলেন, সাবেরা ইসলাম (অগ্রণী ব্যাংক), জগলুল করিম (কৃষি ব্যাংক থেকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক), রায়হানা আনিসা ইউসুফ (সোনালী ব্যাংক থেকে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন), সৈয়দ আবদুল হামিদ (অগ্রণী ব্যাংক) এবং জয়নাল আবেদিন (জনতা ব্যাংক থেকে রূপালী ব্যাংক)।