২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার সাবেক সাংসদ ডিলু সাত দিনের রিমান্ডে

পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ শামসুর রহমান শরীফ ডিলুকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 10:31 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বুধবার দুপুর একটায় ডিলুকে পাবনার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ছিদ্দিকুর রহমানের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তা মঞ্জুর করে।

পাবনা সদর আসনের সাবেক সাংসদ ডিলুর আইনজীবীরা এ সময় তাকে কারাগারে ডিভিশন প্রদানের আবেদন করেন। এই আবেদন নথিভুক্ত করা হলেও রিমান্ড শেষে ডিভিশনের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হবে বলে আদালত জানায়।

মঙ্গলবার রাতে যৌথবাহিনী ডিলুকে তার ঈশ্বরদীর বাসভবন থেকে গ্রেপ্তার করে।