২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ সালাউদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি এবং ঢাকা-৪ আসনের (ডেমরা-শ্যামপুর) সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) বুধবার একটি মামলা দায়ের করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 07:39 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

শ্যামপুর থানায় দায়ের করা মামলায় তার স্ত্রী ও তিন ছেলেকেও আসামি করা হয়েছে।

শ্যামপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুদকের সহকারি পরিচালক মির্জা জাহিদুল ইসলাম বাদী হয়ে বিকেল সাড়ে পাঁচটায় ওই মামলা দায়ের করেন। সালাউদ্দিন আহম্মেদ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন তার স্ত্রী শামসুন্নাহার আহম্মেদ এবং ছেলে ইমরান আহম্মেদ, তানভীর আহম্মেদ ও শাহরিয়ার আহম্মেদ।

দূর্নীতি দমন আইন ২০০৪ এবং জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় দায়ের করা মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে মোট ৬ কোটি ২১ লাখ ৭১ হাজার একশ’ ৮১ টাকার সম্পত্তির তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ করা হয়েছে।