২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পড়তির দিকে ঢাকার শেয়ার বাজার

ঢাকার শেয়ার বাজারে (ডিএসই) নিুগতি বুধবারও অব্যাহত রয়েছে। সকালে লেনদেন শুরুর পর বিনিয়োগকারীরা বিদ্যুৎ ও ব্যাংকিং খাতের শেয়ার থেকে মুনাফা তুলে নিতে শুরু করলে বাজার পড়তে থাকে। পড়তি বাজারে এদিন লেনদেনের শীর্ষে ছিল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 12:38 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

ঢাকা শেয়ার বাজারে ডিজিএন বা সাধারণ সূচক সকাল ১১টা ২৭ মিনিটে শতকরা শূণ্য দশমিক ২৩ ভাগ থেকে চার পয়েন্ট কমে ১৭২৪.৬৭ তে দাঁড়ায় । ডিএসআই বা সার্বিক মূল্য সূচক শূণ্য দশমিক ৬৭ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য চার ভাগ হ্রাস পেয়ে দাাঁড়িয়েছে ১৪৭৫.৭৬-এ।

দিনের মধ্যভাগ পর্যন্ত শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ১৩ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। মঙ্গলবার এই পরিমাণ ছিল ৫৩ কোটি ২ লাখ ৬০ হাজার টাকা।

শেয়ার বাজারে ৪৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫৫টির এবং ২১ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত আছে।

মুনাফা তুলে নেওয়ায় ৪৮০ টাকা থেকে শেয়ারের দাম কমে ৪৭৭ টাকা হলেও সকাল ১১টা নাগাদ পাওয়ার গ্রিড কোম্পানিই লেনদেনের সূচকে শীর্ষে ছিল। এর পরেই ছিল শাহজালাল ব্যাংক। তবে এর শেয়ারও ২৩৫.২৫ টাকা থেকে কমে ২৩২ টাকায় বিক্রি হয়েছে। দাম বেড়েছে শুধু সিমেন্ট কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্টের। এর শেয়ারের মূল্য ৪২৬.২৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪২৯ টাকা।

বিদ্যুৎ কোম্পানি ডেসকোর শেয়ারের মূল্য ৭২৪.৭৫ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৭১৮.৭৫ টাকা। আগামী সপ্তাহে সৌদি যুবরাজের ঢাকা আগমনের খবরে এর প্রভাব পড়েছে রূপালী ব্যাংকের শেয়ার কেনাবেচাতেও। দুই হাজার ৩৩৮ টাকা থেকে বেড়ে এর মূল্য দাঁড়িয়েছে দুই হাজার ৩৮০ টাকা।