নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিয়ারপুরে একটি ট্রাক উল্টে দুজন নিহত হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।
বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাকটি (ঢাকা-মেট্রো-ট-১১-১০১৩) ফেনী থেকে চৌমুহনী আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশ দুটি নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।
