২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি ক্ষমতার ১৪ বিধিতে করা মামলার অনুমোদনের দায়িত্ব বণ্টন

জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭ এর ১৪ বিধিতে দায়েরকৃত মামলার প্রয়োগের বিষয়ে অনুমোদন দেবেন ঢাকা মহানগরীর ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ঢাকার বাইরে অন্যান্য এলাকায় বিভাগীয় কমিশনার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2007, 09:25 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত এক আদেশে এ দায়িত্ব অর্পণের কথা বলা হয়েছে।

১২ জানুয়ারি থেকে ৭ এপ্রিলের মধ্যে এবং তার পরবর্তী সময়ে দায়েরকৃত জনগুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে বিধিমালার বিধানাবলী প্রয়োগের বিষয়ে সংশ্লিষ্টদের অনুমোদন লাগবে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ঢাকা মহানগরীতে ওই সময়ের মধ্যে দায়েরকৃত মামলাসহ তার পরের মামলার ক্ষেত্রে অনুমোদন প্রদান করবেন।

ঢাকা মহানগরীর বাইরে অন্যান্য এলাকায় দায়েরকৃত জনগুরুত্বসম্পন্ন মামলার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনার বিধানাবলী প্রয়োগের অনুমোদন দেবেন।