২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারিছ চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

সাবেক প্রধানমšত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর বিরুদ্ধে সিলেটে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। মামলায় হারিছ চৌধুরী ও তার ভাইসহ আসামি করা হয়েছে মোট ছয়জনকে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 09:20 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

সোমবার দুপুরে কানাইঘাট আমলিগ্রহণকারী হাকিম আদালতে এই মামলা করেন কানাইঘাট উপজেলার কান্দলা গ্রামের হাজী তৈমুছ আলীর ছেলে মো. আজির উদ্দিন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০৬ সালের ২৬ আগস্ট টোল আদায়ের ছাউনিতে ডেকে নিয়ে হারিছ চৌধুরীর লাঠিয়ালরা মো. আজির উদ্দিনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। এ টাকা পরিশোধের জন্য দুই দিনের সময় বেঁধে দেওয়া হয়।

কিন্তু টাকা দিতে না পারায় একই বছর ২ সেপ্টেম্বর হারিছ চৌধুরীর লাঠিয়ালরা মো. আজির উদ্দিনের মালিকানাধীন কান্দলা বাজারের একটি মার্কেটে ভাংচুর ও লুটপাট চালায়। এরপর মার্কেটে আগুন ধরিয়ে দেয় লাঠিয়ালরা। এতে প্রায় সাড়ে ছয় লাখ টাকার ক্ষতি হয় বলে বাদী এজাহারে উল্লে¬খ করেন।

মামলায় অভিযুক্তরা হলো হারিছ চৌধুরী, বাজেখেল গ্রামের আহমেদ সুলেমান ওরফে সুলাই, একই গ্রামের আহমদ মস্তফা, আলতাফ উদ্দিন আলতাই, হারিছ চৌধুরীর ছোট ভাই আশিক চৌধুরী ও নন্দিরাই গ্রামের মামুনুর রশীদ ওরফে রাইটার মামুন।