২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে আটক দুই সাংবাদিককে পুলিশে সোপর্দ, অন্যজন জেলে

সিলেটের সাংবাদিক আহমেদ নূর ও অপূর্ব শর্মাকে রোববার রাত সাড়ে ১০টায় কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 01:51 AM

Updated : 26 Apr 2022, 02:13 PM

র‌্যাব শনিবার এই দুজনসহ তিন সাংবাদিককে আটক করেছিল।

আটক অন্য সাংবাদিক দৈনিক খবর এর সিলেট ব্যুরো প্রধান সজল দাশকে শনিবারই পুলিশে সোপর্দ করা হয়েছিল। ব্যাবসায়ী আনোয়ার হোসেনের দায়ের করা মামলায় রোববার দুপুর আড়াইটায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আহমেদ নূর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক সিলেট প্রতিদিনের সম্পাদক এবং অপূর্ব শর্মা দৈনিক আজকের কাগজের সিলেট ব্যুরো প্রধান ও স্থানীয় দৈনিক যুগভেরীর সম্পাদক।

এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুন নূর বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।