মেয়র মহিউদ্দিনের আটকাদেশের মেয়াদ বৃদ্ধি
বান্দরবান কারাগারে বন্দি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর আটকাদেশের মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছে। প্রথম দফার তার এক মাসের আটকাদেশের মেয়াদ রোববার শেষ হওয়ার আগেই নতুন করে এই আটকাদেশ দেওয়া হয়।
মেয়র মহিউদ্দিন চৌধুরীকে যৌথবাহিনী গত ৭ মার্চ রাতে তার বাসা থেকে আটক করে। ৮ মার্চ তার বিরুদ্ধে এক মাসের আটকাদেশ দেয় আদালত। এর পরদিন তাকে বান্দরবান কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দফা মেয়াদ শেষ হওয়ার আগেই আরো তিন মাসের আটকাদেশ দেওয়ায় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি বান্দরবান কারাগারেই থাকবেন।
