২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখ বিপণীবিতান ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

পহেলা বৈশাখ বিপণীবিতানসহ সব ধরনের দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 03:40 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

রোববার বিদ্যুৎ বিভাগের সভাকক্ষে জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরীর সঙ্গে দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক সূত্র এ তথ্য জানায়।

বৈঠকে দোকান মালিক সমিতির নেতারা উপদেষ্টাকে জানান, সাতটার পর দোকান বন্ধ রাখার সরকারি নির্দেশ মেনে চলতে গিয়ে তাদের ব্যবসা অর্ধেকে নেমে এসেছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

ব্যবসায়ী নেতৃবৃন্দ সন্ধ্যা ৭ টার পরিবর্তে রাত ৮ পর্যন্ত দোকান ও বিপণীবিতান খোলা রাখার অনুমতি দেওয়ার দাবি জানান। দাবি মেনে নেওয়া না হলে তারা একযোগে তাদের দোকানের চাবি উপদেষ্টার কাছে দিয়ে যাবেন বলে জানিয়ে দেন।

জবাবে তপন চৌধুরী ব্যবসায়ীদের আগামী মাস পর্যন্ত ধৈর্য ধরতে বলেন। কারণ সেচ মৌসুম হওয়ায় চলতি মাসে অতিরিক্ত বিদ্যুৎ প্রয়োজন। তবে রাত আটটা পর্যন্ত দোকান খোলা রাখতে দেওয়ার দাবিটি তিনি উপদেষ্টা কমিটির বৈঠকে উপস্থাপন করার আশ্বাস দেন।

বৈঠকে ব্যবসায়ীদের পক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আমিন খান ও ঢাকা মহানগর মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বক্তব্য রাখেন।