পল্লবীতে সরকারী কর্মকর্তা আটক
দুর্নীতির অভিযোগে রোববার খান নাসিম সুলতানা রেখা নামে এক সরকারি কর্মকর্তাকে আটক করেছে যৌথবাহিনী।
পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্যে পল্লবী থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রশীদ পিপিএম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে খান নাসিম সুলতানা রেখাকে তার পল্লবীর নিজ বাসা থেকে আটক করে যৌথবাহিনী। দুপুর ১টায় তাকে পল্লবী থানায় নিয়ে আসা হয়।
নথিভুক্ত অভিযোগের বরাত দিয়ে মো. আব্দুর রশীদ পিপিএম জানান, নাসিম সুলতানা ১৯৮৪ সালে বিসিএস প্রশাসন এ সহকারী কমিশনার পদে কাজ শুরু করেন। পরে ১৯৯৯ সালে উচ্চশিক্ষার জন্যে ইংল্যান্ডে চলে যান। পড়াশোনা শেষে সেখানেই তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করে। এসময় তিনি বাংলাদেশে না থাকা সত্ত্বেও নিয়মিত বেতন সহ উপ-সচিব পদোন্নতিও পেয়েছেন। একারণে তার নামে বিভাগীয় মামলাও করা হয়েছে।
মো. আব্দুর রশীদ পিপিএম আরও জানায়, এখন নাসিম সুলতানাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে না।
