২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে অস্ত্রসহ ১২ ডাকাত গ্রেপ্তার

নরসিংদী শহর ও আশ পাশের এলাকা থেকে অস্ত্রসহ ১২ ডাকাতকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 04:04 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

শনিবার রাতে একটি বিদেশি রিভলবার, চার রাউন্ড গুলি দুটি চাপাতিসহ তাদের গ্রেপ্তার করা হয়।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নরসিংদী শহর ও শহরতলীতে আলী ও কামরুল এর নেতৃত্বে দু’টি গ্রুপ দীর্ঘদিন ধরে ছিনতাই ও ডাকাতি করছিল।

নরসিংদী সদর থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে ডাকাত সর্দার আলী ও কামরুল সহ জহিরুল, ইয়াসিন, সেলিম, বাদশা, বিল্লাল, করিম, সুমন, ফরহাদ, হান্নান, আমান উল্লাহকে গ্রেপ্তার করে। পরে ডাকাত সর্দার আলী ও কামরুলের কাছে থেকে একটি রিভলবার, চার রাউন্ড গুলি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে নরসিংদী সদর থানায় একটি মামলা হয়েছে।