চট্টগ্রামে চার ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৫
চট্টগ্রাম মহানগর পুলিশ ছিনতাই হওয়া ১১টি মোবাইল ফোনসহ শুক্রবার রাতে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। এছাড়া আরেক অভিযানে গ্রেপ্তার হয়েছে তালিকাভুক্ত এক সন্ত্রাসী।
সিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে নগরীর আমবাগান এলাকায় অভিযান চালিয়ে খুলশী থানা পুলিশ ১১টি মোবাইল ফোনসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এরা হল-আবসার (২৪), নজরুল (২৭), দিদার (২৫) ও সেলিম (২৬)।
এদিকে, কোতোয়ালি থানা পুলিশ একই রাতে আমানত শাহ দরগাহ এলাকায় অভিযান চালিয়ে থানার তালিকাভুক্ত সন্ত্রাসী আবু বক্কর প্রকাশ সেলিমকে গ্রেপ্তার করেছে।
