২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সংবাদপত্র কর্মকর্তা নিহত

রাজধানীর তেজগাঁও এলাকায় শনিবার দ্রুতগামী বাসের চাপায় আব্দুল হাকিম (৩৫) নামে একটি সংবাদপত্রের কর্মকর্তা নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 06:37 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

তিনি দৈনিক নয়া দিগন্তের বিজ্ঞাপন বিভাগের নির্বাহী কর্মকর্তা ছিলেন।

পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে আব্দুল হাকিম অফিসের কাজে মটরসাইকেল চালিয়ে তেজগাঁও যাচ্ছিলেন। পথে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দক্ষিন পাশে পেট্রোল পাম্পের সামনে একটি দ্রুতগামী মিনিবাস তাকে পেছন থেকে চাপা দেয়। পথচারীরা উদ্ধার করে শমরিতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত আব্দুল হাকিম রাজশাহীর পুঠিয়া থানার শিবপুরহাটের টোনাপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে। তিনি খিলগাঁও থানার ৩২২/১ দক্ষিন গোড়ানে স্বপরিবারে বসবাস করতেন।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক মোজ্জাফর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই বাবুল আখতার বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। চালক মো. শরীফসহ বাসটি আটক করা হয়েছে।