২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত ৬শ মুরগি নিধন

নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুরের আবুল খায়ের এবং আবুল কাশেমের মুরগি খামারের এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) আক্রান্ত ছয়শ ব্রয়লার মুরগি বৃহস্পতিবার নিধন করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 10:19 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুরুল আলম জানান, “খামারটিতে চার দিন আগে কম দামে সাভারের এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত এলাকা থেকে আটশ মুরগি গোপনে আনা হয়। ইতোমধ্যে দুশ মুরগি বাজারে বিক্রিও করা হয়েছে।”

বৃহস্পতিবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মুরগিগুলো জব্দ করে।

উপজেলা পশু সম্পদ কর্মকর্তা মুরগিগুলোতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছেন।