সার্ক সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদ নয়াদিল্লীতে অনুষ্ঠিত ১৪তম সার্ক সম্মেলন শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন।
বাংলাদেশ বিমানের একটি বিশেষ বিমানে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সফরসঙ্গীদের নিয়ে প্রধান উপদেষ্টা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।
এসময় আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম, তিন বাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
গত ৩ এপ্রিল সোমবার নয়াদিল্লী যান প্রধান উপদেষ্টা। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) চেয়ারপারসন হিসেবে তিনি ১৪তম সার্ক সম্মেলনের উদ্বোধন করেন। এরপর বর্তমান চেয়ারপারসন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।
