হাটহাজারীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ার্যমান আলী আজমকে যৌথবাহিনী বুধবার গভীর রাতে গ্রেপ্তার করেছে।
যৌথবাহিনীর সদস্যরা বিএনপি সমর্থক এই ইউপি চেয়ারম্যানকে হাটহাজারী বাজারের কাছে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ শেষে যৌথবাহিনী বৃহস্পতিবার তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করেছে।
হাটহাজারী থানার দায়িত্বরত কর্মকর্তা আবদুল আউয়াল জানান, সদর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুটি হত্যা এবং দুটি দুর্নীতিসহ থানায় মোট পাঁচটি মামলা আছে।
