২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ২ কেজি ওজনের বোমা উদ্ধার

গাংনী উপজেলা শহরের বাজার মসজিদের সামনে থেকে বৃহস্পতিবার সকালে দুই কেজি ওজনের শক্তিশালী তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 12:52 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

গাংনী থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইলিয়াছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় বোমাটি বাজারে রেখে যায়। সকালে এলাকাবাসী বোমাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে বলে জানান তিনি।