মঞ্জুরুল আহসান মুন্সী আবার তিন দিনের রিমান্ডে
বিএনপির সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সীকে বুধবার আবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে এদিন তাকে জেলার ২নং আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিন মঞ্জুর করে।
দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রামের মৃত আবদুর রশিদ ভূঞার ছেলে ঠিকাদার রফিকুল ইসলামের দায়ের করা চাঁদাবাজি মামলায় এ রিমান্ড আবেদন করা হয়।
এর আগে মুন্সীকে আরেকটি চাঁদাবাজি মামলায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
