অসুস্থ থাকায় কয়েস সামির রিমান্ড শুনানি হয়নি
অসুস্থ থাকায় ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সি এম কয়েস সামির বিরুদ্ধে পুলিশের রিমান্ডের আবেদনের শুনানি হয় নি।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মীর আলী রেজা এ বিষয়ে আগামী ১১ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন।
সিএম কয়েস সামির বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় ৪৮৮ কোটি টাকার দুর্নীতি মামলায় পুলিশের সাত দিনের রিমান্ডের আবেদনের শুনানি ছিল।
কয়েস সামি ২৫ মার্চ ওরিয়েন্টাল ব্যাংকের দুটি দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করলে বিচারক তার জামিনের আবদেন নাকচ করে কারাগারে পাঠান।
কয়েস সামিকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানান তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম।
