বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ‘ডে-লাইট সেভিংসের’ কথা ভাবা হচ্ছে
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার ‘ডে-লাইট সেভিংস’ (দিনের আলো সাশ্রয়) ব্যবস্থা কার্যকর করার চিন্তাভাবনা করছে।
এই ব্যবস্থায় রাত ১২টায় ঘড়ির কাঁটা এক ঘন্টা বাড়িয়ে দেওয়া হবে। এর ফলে নয়টার অফিস শুরু হলেও প্রকৃতপক্ষে তা শুরু হবে আটটায়। এই হিসাবে ছুটিও হবে এক ঘন্টা আগে। অর্থ্যাৎ পাচঁটায় ছুটি হলেও সময় এক ঘণ্টা এগিয়ে আসায় তা হবে বিকেল চারটায়।
বুধবার বিকেলে সচিবালয়ে জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী বলেন, “এ সংক্রান্ত একটি প্রস্তাব আগামী শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পেশ করা হবে।”
তিনি বলেন, “প্রস্তাবটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করার জন্য পাঠানো হয়েছে। তবে পরিষদের বৈঠকের আলোচ্যসূচিতে তা অন্তর্ভূক্ত করা হয়েছে কিনা জানি না।”
প্রসঙ্গত, বিশ্বের অনেক দেশেই ডেলাইট সেভিংস চালু আছে।
