রাজনীতিবিদেরা ভালো কিছু করেননি বলে মইনের বক্তব্যের সঙ্গে অধিকাংশ পাঠক একমত
প্রতি পাঁচ জনের চার জনই মনে করেন গত কয়েক বছরে রাজনীতিবিদেরা দেশকে ভালো কিছু দিতে পারেনি।
অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জরিপে এই তথ্য জানা গেছে। এতে প্রশ্ন ছিল, “ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মইন উ আহমেদ বলেছেন, গত কয়েক বছরে রাজনীতিবিদেরা দেশকে ভালো কিছু দিতে পারেনি। আপনি কি এর সঙ্গে একমত?”
২৭ মার্চ শুরু হওয়া এ জরিপে গত সাতদিনে মোট দুই হাজার ২৮৯ এই জরিপে অংশ নেয়। এতে ৭৯ শতাংশ এই বক্তব্যের পক্ষে মত পোষণ করেছেন। বিপক্ষে মত দিয়েছেন ২০ শতাংশ।
সেনাপ্রধানের বক্তব্যের সঙ্গে একমত পোষণকারী একজন উন্নয়নকর্মী মীর ওয়ালীউজ্জামান বলেন, “রাজনীতিবিদদের অর্জনকে একেবারে উড়িয়ে দেওয়া ওই মন্তব্যটি ভেবে দেখলে যেকোনো সচেতন নাগরিকের কাছেই একপেশে বলে মনে হবে। তবে দেশে গত কয়েক বছরে প্রবৃদ্ধি হলেও এর সুফল বেশির ভাগ মানুষ পায়নি বলেই এত বেশি লোক সেনাপ্রধানের এ মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন।”
