২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের বহু মামলার আসামী শইহা গ্রেপ্তার

সাভারের তেতুঁলঝোড়ার হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে সোমবার যৌথবাহিনী একাধিক মামলার আসামী শহিদুল ইসলাম শইহাকে (৩৬) গ্রেপ্তার করেছে। শইহা হেমায়েতপুর এলাকার কানু বেপারীর ছেলে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 09:16 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

র‌্যাব সার্জেন্ট ইসমাইল হোসেনের নেতৃত্বে হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ এর সাভার ক্যাম্পের ক্যাপ্টেন মাসুদ-আল-ফেরদৌস জানান, শইহার বিরুদ্ধে মাদক ব্যবসা, জমি দখল এবং সন্ত্রাসের অভিযোগে সাভার থানায় প্রায় ডজন খানেক মামলা আছে ।