মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবের চর এলাকায় মঙ্গলবার দুপুরে বাস উল্টে হেল্পার মো. আলম (২৫) নিহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ যাত্রী। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় পুলিশ সার্জেন্ট জিল্লুর রহমান জানান, ঢাকা থেকে নবাবপুরগামী বাসটি বেলা সাড়ে ১২ টায় একটি টমটমকে রক্ষা করতে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের হেল্পার মো. আলম।
দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়।
