২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় একজনের মৃত্যু

সরাইলের চুন্টা ইউনিয়নের নরসিংহপুরের রাঙ্গুটিয়া গ্রামে মঙ্গলবার ঢিলের আঘাতে মারা গেছেন নবাব মিয়া (৬০)।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 07:27 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৩টায় গরুর সিম গাছ খাওয়া কেন্দ্র করে রাশেদ মিয়া এবং রেজ্জাক মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের সময় ঢিলের আঘাতে নবাব মিয়া ঘটনাস্থলেই মারা যান।

সরাইল থানার ওসি আবু তাহের জানান, এ ব্যাপারে তিনি কিছু জানেন না। তবে ঘটনাটির খোঁজ নেওয়া হবে।