২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সিটি কর্পোরেশনের সহকারি প্রকৌশলী গ্রেপ্তার

সিলেট সিটি কর্পোরেশনের সহকারি প্রকৌশলী (সিভিল) আবদুল হক নিয়াজীকে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 04:06 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

র‌্যাবের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, দুপুর ১২টা ৪০ মিনিটে সিটি কর্পোরেশন ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব-৯ এর কার্যালয়ে তাকে নিয়ে যাওয়া হয়।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ কারণে সিটি কর্পোরেশন তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

সিটি কর্পোরেশনের সচিব মো. মজিবুর রহমান বলেন, নিয়মানুযায়ীই তাকে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

র‌্যাব-৯ এর দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন আল আমিন তাঁকে গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর চেয়ে বেশিকিছু বলতে তিনি অস্বীকৃতি জানান তিনি।