চৌধুরী আলমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
৫৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার চৌধুরী আলমের বিরুদ্ধে সোমবার পল্টন থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
পল্টন থানার উপ-পরিদর্শক রীনা দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, সোমবার রাত ৯ টায় শরীয়তপুরের কাঠহুগলী গ্রামের জনৈক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে এই মামলা করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, কমিশনার চৌধুরী আলম একটি দরপত্র পাইয়ে দেওয়ার জন্যে বাদীর কাছে ৫০ লাখ টাকা দাবি করেছিলেন।
তিনি জানান, এই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে ওই থানার অপর উপ-পরিদর্শক মো. আমজাদ হোসেনকে নিযুক্ত করা হয়েছে।
