চট্টগ্রাম-কক্সবাজার সড়কে মাইক্রোবাস উল্টে নিহত ২
চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চকরিয়ায় মঙ্গলবার ভোরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে দুই জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
দুর্ঘটনায় গুরুতর আহত মাইক্রোবাসের চালক আপেল মাহমুদ (২২) এবং দীপক দেবকে (২০) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনার পথে তাদের মৃত্যু হয়।
আহত অন্যরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেডিকেল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই রতন সিংহ জানান, পিকনিক দলটি মাইক্রোবাসে করে কুমিল্লা থেকে কক্সবাজার যাচ্ছিল। চকরিয়া উপজেলার কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মাইক্রোবাসটি রাস্তার পাশে উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
