২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুষ্টিয়া শহরতলীর বটতৈল এলাকায় সোমবার সড়ক দুর্ঘটনায় শিপন (১০) নামে এক জন নিহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 08:33 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

নিহত শিপন বটতৈল মোড়ের একটি দোকানের কর্মচারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় সকাল ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় ঝিনাইদহগামী একটি মালবোঝাই ট্রাক পেছন থেকে শিপনকে চাপা দিয়ে চলে যায়।

ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়। শিপন কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস গ্রামের নজির উদ্দিনের ছেলে।

কুষ্টিয়া সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, ট্রাক ও চালককে ধরার চেষ্টা চলছে। দুর্ঘটনার পর থানায় ডায়েরি করা হয়েছে।