সিলভার টাওয়ারের মালিকের বিরুদ্ধে প্রতারণা মামলা
রাজধানীর গুলশানে অবস্থিত সিলভার টাওয়ারের মালিক ও সাবেক সাংসদ এম এ এইচ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় সোমবার একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।
গুলশান থানার এসআই তসলিমা খানম জানান, তারেক জিয়া ও গিয়াসউদ্দিন আল মামুনের ঘনিষ্ঠ বন্ধু সাংসদ সেলিমের বিরুদ্ধে সোমবার দুপুরে মেজর এ কে এম মাসুদ পারভেজ (অব.) বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
এজাহারের বরাত দিয়ে তিনি জানান, তার বিরুদ্ধে জাল দলিলের মাধ্যমে আট লাখ টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে।
মামলাটির তদন্ত করবে ওই থানার অপর এসআই মনোয়ার হোসেন।
