২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফরুলে হাসপাতাল থেকে সেবিকার লাশ উদ্ধার

রাজধানীর কাফরুল থানা এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে পুলিশ শনিবার মুসলিমা বেগম (২২) নামে এক সেবিকার লাশ উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 09:51 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

মুসলিমা গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আড়াল গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।

পুলিশ জানায়, ১৬৪ পূর্ব কাফরুলের হাইটেক মাল্টিকেয়ার হাসপাতাল লিমিটেডের তৃতীয় আইসিউ থেকে সকাল সাড়ে ৮টার দিকে কাফরুল থানার এসআই মিজানুর মুসলিমা বেগমের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

মৃতের বাম হাতে লাল দাগ এবং গলায় কালচে চিহ্ন রয়েছে।

কাফরুল থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই এনামুল হক নফহবংি২৪.পড়স কে জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।