এক যুগ্মসচিব ওএসডি, তিনজনকে বদলি
যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবু তাহেরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এ ছাড়া আরও তিন যুগ্মসচিবকে বদলি করা হয়েছে।
বদলি হওয়া তিন যুগ্ম-সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থার (বিএসইসি) পরিচালক খোন্দকার শওকত হোসেনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়; বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিটের পরিচালক সিতেশ রঞ্জন দেবকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক শফিক আলম মেহেদীকে যোগাযোগ মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ জারি করে।
