সোমবার পত্রিকা প্রকাশ হবে না
বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির নির্বাহী কমিটি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামীকাল রোববার সকল পত্রিকা অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একারণে ২ এপ্রিল সোমবার কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।
শনিবার বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
