২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা জোরদার

জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের ছয় শীর্ষ নেতার ফাঁসি কার্যকর করার পর সম্ভাব্য নাশকতা এড়াতে রাজধানী ঢাকাসহ সারা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 12:28 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

ছয় জঙ্গির ফাঁসি কার্যকর করার পর শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা নিরাপত্তা চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহন ও মানুষের দেহ তল্লাশি করে।

শুক্রবার জুম্মার নামাজের সময় নগরীর বিভিন্ন মসজিদে মুসল্লিদের দেহ তল্লাশি করে আইন--শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নামাজ শেষ হওয়া পর্যন্ত মসজিদগুলোতে ছিল সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সতর্ক নজরদারি।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে দেশের বিভিন্ন কারাগারে ছয় জঙ্গিকে ফাঁসি দেওয়া হয়।

দুই বিচারক হত্যা মামলায় ছয় শীর্ষ জঙ্গির ফাঁসি কার্যকর হলেও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অপর জঙ্গি আসাদুল ইসলাম আরিফ এখনও পলাতক। ধরা পড়ার পর তার ফাঁসিও কার্যকর করা হবে।

আরিফের বাড়ি বরগুনা সদর উপজেলার ইসলামপুর গ্রামে। সে ধরাছোঁয়ার বাইরে থাকায় নতুন করে জঙ্গি হামলার আশংকা করছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কমিশনার আব্দুল জলিল নফহবংি২৪.পড়স কে জানান, শুক্রবার সকাল থেকে রাজধানীতে ১২৪ টি ক্রাইম টিম, ১২৯ টি ট্রাফিক টিম এবং গোয়েন্দা পুলিশের ৩৭ টি দল একযোগে কাজ করছে।

এছাড়া আন্তঃজেলা বাসস্ট্যান্ড সায়দাবাদ, মহাখালী ও গাবতলী, কমলাপুর রেলস্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ডিবি কমিশনার জানান।

অন্যদিকে পঞ্চগড়, খুলনা ও চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলা শহর থেকেও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের খবর পাওয়া গেছে।        

পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ নফহবংি২৪.পড়স কে জানান, আগাম সতর্কতা হিসেবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক জঙ্গি আসাদুল ইসলাম আরিফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে ধরার জন্য ইতিমধ্যে বিভিন্ন জেলায় অভিযান শুরু করা হয়েছে।