জঙ্গিদের ফাঁসি শুভ ঘটনা: এলডিপি
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব আনোয়ারুল কবীর তালুকদার জঙ্গিদের ফাঁসি কার্যকর হওয়াকে শুভ ঘটনা হিসাবে বর্ণনা করেছেন।
শুক্রবার সন্ধ্যায় নফহবংি২৪.পড়স এর কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে জঙ্গিদের বিচার করে তাদের ফাঁসি দিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে যে এ দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে।
একইসঙ্গে তিনি জঙ্গিবাদের যাতে উত্থান না ঘটে সেজন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও সমাজিক ন্যায় বিচার দৃঢ় করার আহ্বান জানান।
