জঙ্গিদের ফাঁসি: নাশকতার আশংকায় খুলনায় কঠোর নিরাপত্তা
জেএমবির শীর্ষ ছয় জঙ্গির ফাঁসি কার্যকর হওয়ার পর নাশকতার আশংকায় খুলনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খুলনা জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।
শুক্রবার সকালে ছয় জঙ্গির ফাঁসির খবর ছড়িয়ে পড়লে নাশকতার আশংকায় সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে পুলিশ মোতায়েন ও র্যাবের টহল বাড়ানো হয়।
খুলনা জেলা কারাগারের সুপার মো. আতাউর রহমান জানান, বৃহস্পতিবার সকাল থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ২০ জন পুলিশ কারাগারের সীমানার ভেতর পাহারা দিচ্ছে। তাদের সঙ্গে আছে ১৯৪ জন সশস্ত্র কারারক্ষী। র্যাব--৬ এর সদস্যরা কিছু সময় পরপর কারাগার এবং এর আশপাশে টহল দিচ্ছে।
এ ছাড়া র্যাব ও পুলিশ কারাগার এলাকায় আগত সন্দেহভাজনদের শরীর ও তাদের সঙ্গে থাকা ব্যাগ তল¬াশি করছে।
জেল সুপার জানান, খুলনা জেলা কারাগারে বর্তমানে ১৩ জন জঙ্গি রয়েছে। এজন্যই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।
এদিকে খুলনা জেলা পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান জানান, নাশকতা এড়াতে বিভিন্ন স্থানে তল¬াশি চৌকি বসানো হয়েছে।
এ ছাড়া পুলিশ টহল জোরদার ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
